ডাকসু ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্, গাস্ট ১৪, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে এখন পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনের শেষে এ তথ্য জানিয়েছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, দ্বিতীয় দিনে ভিপি ও ডাকসুর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মোট ১৩ জন এবং হল সংসদের জন্য ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে ভিপি পদে ৫টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, গত দুই দিনে কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কেউ মিছিল বা শোভাযাত্রা করেননি এবং পাঁচজনের বেশি সমর্থকও সঙ্গে আনেননি।

তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ হবে এবং ১৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।