‘বড়লোকের গলা কাটেন সমস্যা নেই, গরীব রোগীর ১৪–১৫টি টেস্ট দেওয়া বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৩ অপরাহন, গাস্ট ১৬, ২০২৫

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বেসরকারি হাসপাতালের মানোন্নয়নে মুনাফার ১০ শতাংশ পুনর্বিনিয়োগ করলে বাংলাদেশের মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাবে না, বরং বিদেশ থেকে অনেকে বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে।

আজ শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, বড়লোকদের গলা কাটেন সমস্যা নেই। গরীব রোগীদের ১৪–১৫টি টেস্ট দেয়ার প্রক্রিয়া বন্ধ করুন।

ড. আসিফ নজরুল আরও বলেন, অনেক হাসপাতালে ডাক্তাররা রোগীর কথা শোনেন না এবং অনর্থক টেস্ট দেন। তিনি উদাহরণ দেন, তার বাসার একজন হেল্পিং হ্যান্ড ঢাকার একটি হাসপাতালে ১৪টি টেস্ট করিয়েও ভালো হয়নি।

এছাড়া নির্দিষ্ট ওষুধ কেনার বাধ্যবাধকতা ও মধ্যস্বত্বভোগীদের বিষয়ে তিনি সরাসরি সমালোচনা করেন।

আইন উপদেষ্টা আশ্বাস দেন, সরকারের সহযোগিতার মাধ্যমে বেসরকারি হাসপাতালের মান উন্নয়ন করা সম্ভব। তিনি বলেন, মুনাফার ১০ শতাংশ পুনর্বিনিয়োগ করলে বাংলাদেশে ভালো চিকিৎসা পাওয়া যাবে এবং পাঁচ বিলিয়ন ডলারের বাজার বিদেশে হারাতে হবে না।

ড. আসিফ নজরুলের বক্তব্যে দেশি হাসপাতালগুলোতে রোগীর সুবিধা নিশ্চিত করা এবং মানোন্নয়ন নিশ্চিত করার আহ্বান করা হয়েছে।

Nagad

এ সময় তিনি রোগীদের অভিযোগের কথা জানিয়ে বলেন, আরেকটা বিষয় হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় বেসরকারি হাসপাতালে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট সময় থাকে ডাক্তারের? আপনারা বলেন অন্য কোনো দেশে থাকে? আপনারা ওষুধ কোম্পানির দালাল? দেশের বড় বড় হাসপাতালের ডাক্তাররা কি মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে?’

এখনই সচেতন না হলে ৫ বিলিয়ন ডলারের বাজার হাতছাড়া হবার শঙ্কা জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশে ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না, তাই ভালো চিকিৎসার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেন। পাঁচ বিলিয়ন ডলারের বাজার হাতছাড়া করবেন না।