পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি, নিবন্ধন করবেন যেভাবে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৯ অপরাহন, গাস্ট ১৬, ২০২৫

স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে সারাদেশে শিশু-কিশোরদের জন্য আয়োজিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়ে ১২ অক্টোবর শুরু হচ্ছে। আগে এটি ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল।

শনিবার (১৬ আগস্ট) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোর-কিশোরী বিনামূল্যে এই টিকা পাবে।

টিকা এক ডোজ ইনজেকশনে দেওয়া হবে, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। টিকাদান চলবে ১৮ কর্মদিবস—প্রথম ১০ দিন বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পে, পরবর্তী ৮ দিন টিকাদান কেন্দ্রে। ভ্যাকসিনগুলো সরবরাহ করেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স, প্রস্তুত করেছে ভারত।

নিবন্ধন প্রক্রিয়া
ওয়েবসাইট: vaxepi.gov.bd/registration/tcv

প্রয়োজনীয় তথ্য: জন্ম তারিখ, ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর, লিঙ্গ, পিতামাতার মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা ইত্যাদি।

মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

Nagad

টিকাদান কেন্দ্র নির্বাচন

বিদ্যালয়ভিত্তিক: স্কুলের নাম, ঠিকানা, শ্রেণি, থানা, ওয়ার্ড ও জোন পূরণ করতে হবে।

বহির্ভূত কেন্দ্র: নিকটস্থ কেন্দ্র বেছে নিতে হবে।

ভ্যাকসিন কার্ড ও সার্টিফিকেট

নিবন্ধন শেষে অনলাইনে ভ্যাকসিন কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

নির্ধারিত দিনে এই কার্ড নিয়ে টিকা নিতে যেতে হবে।

টিকা নেওয়ার পর অনলাইনে সার্টিফিকেট পাওয়া যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে। দুর্বল স্যানিটেশন ব্যবস্থা ও দূষিত পানি টাইফয়েড বিস্তারের প্রধান কারণ।