বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:১৪ অপরাহন, গাস্ট ১৭, ২০২৫

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে এবং তাদের অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এখনো তারা এ ধরনের নির্দেশনা পাননি। তবে বিদেশের দুটি মিশন প্রধান নিশ্চিত করেছেন যে, তারা সরকারের নির্দেশনা পেয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি লিখিতভাবে নয়, মৌখিকভাবে জানানো হয়েছে।

আরেক কূটনীতিক বলেন, আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সরাসরি জানাননি। কাছাকাছি একটি মিশনের রাষ্ট্রদূতের মাধ্যমে খবরটি এসেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি মিশনে কর্মরত এক কূটনীতিক জানান, আমরা আসলে কয়েক মাস আগেই ছবি সরানোর কাজটা সম্পন্ন করেছি। এখন যে নির্দেশনা দেওয়া হচ্ছে, তা সদর দপ্তর ও বিদেশি মিশন উভয় জায়গায় গৃহীত পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সূত্র: আরটিভি

Nagad