অসমাপ্ত আত্মজীবনী: ১২৩ জনের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫২ অপরাহন, গাস্ট ১৭, ২০২৫

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে কেন্দ্র করে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে পদবি, অর্থ ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, অসমাপ্ত আত্মজীবনী লিখে সম্পদ ও পদবি গ্রহণের বিষয়ে দুদক প্রাথমিকভাবে গোয়েন্দা কার্যক্রম হাতে নিয়েছে। প্রমাণ পাওয়া গেলে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হবে।

জানা যায়, ২০১২ সালে প্রকাশিত হয় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক এই বইটি। তবে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়-আসলে বইটি লিখেছেন সাবেক পুলিশপ্রধান জাবেদ পাটোয়ারীর নেতৃত্বাধীন ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান।

এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। দুদক বলছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিললে আনুষ্ঠানিক তদন্তে নামবে তারা।

Nagad