তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা আয়োজন করল কোস্ট গার্ড

পরিবেশ ও বন সংরক্ষণে জনসচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টায় নলিয়ান আউটপোস্ট প্রাঙ্গণে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের জনগণের জানমাল রক্ষা, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগ মোকাবিলার পাশাপাশি পরিবেশ ও বন সংরক্ষণে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কর্মশালায় নলিয়ান এলাকার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, কিশোর-তরুণ, জেলে, মাঝি, পেশাজীবী ও সাধারণ জনগণ অংশ নেন। অংশগ্রহণকারীদের পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ এবং দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা প্রদান করা হয়।

এ সময় শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, স্কেল, পেন্সিলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, জনগণকে সচেতন করতে এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Nagad