ম্যাজিস্ট্রেট থেকে সিলেটের ডিসি: একজন জেলা প্রশাসকের ক্ষমতা কতটুকু?
প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম নতুন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও এবার তিনি দায়িত্বে বসেছেন একটি বড় প্রশাসনিক ইউনিটের নেতৃত্বে। এ নিয়ে উঠেছে অভিনন্দদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াগুলোতে। চলুন জেনে নেই ডিসির মূল দায়িত্বগুলো কি?
জেলা প্রশাসক হলো সরকারের স্থানীয় প্রতিনিধি, যিনি কেন্দ্রীয় নীতি ও আইন জেলা পর্যায়ে বাস্তবায়ন করেন। ডিসি সাধারণ মানুষ, স্থানীয় সরকার, পুলিশ, আদালত ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে জেলা শাসন নিশ্চিত করেন।
ডিসির মূল দায়িত্বগুলো:
শাসন ও প্রশাসন: জেলা প্রশাসনের সব শাখা ও সরকারি কর্মকাণ্ডের সমন্বয় করা।
আইনশৃঙ্খলা: জেলা পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।
দুর্যোগ ও উদ্ধার কাজ: প্রাকৃতিক দুর্যোগ বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে জেলা পর্যায়ে তৎপরতা এবং পুনর্বাসন কার্যক্রমের দায়িত্ব নেওয়া।
রাজস্ব সংক্রান্ত কাজ: জমি, কর, সম্পত্তি সংক্রান্ত প্রশাসনিক ও আইনগত বিষয়গুলোর তদারকি করা।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন: শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক উন্নয়নের প্রকল্প জেলা পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা।
মো. সারওয়ার আলম র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে আগে নজর কাড়েন এবং নানা আলোচিত সিদ্ধান্তের জন্য ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এখন তিনি ডিসি হিসেবে জেলার সরকারি কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে আরও বড় দায়িত্ব সামলাবেন। সিলেটবাসীর জন্য এটা বড় আশা, কারণ ডিসির দায়িত্ব শুধু প্রশাসনিক নয়, জনগণের পাশে দাঁড়ানোও তার অঙ্গীকার। একজন ডিসি যেকোনো সময় আইনশৃঙ্খলা, দুর্যোগ, বা সরকারি প্রকল্পের বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারেন।
প্রশাসনিক বিশেষজ্ঞরা বলেন, ডিসি হলো জেলা পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতাধর সরকারি কর্মকর্তা। তার সিদ্ধান্ত শুধু সরকারি কার্যক্রম নয়, স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে।

