গভীর রাতে হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্, গাস্ট ২০, ২০২৫

থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি বিএনপি মিডিয়া সেল নিশ্চিত করেছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। পরে রাত ১১টা পর্যন্ত গুলশানে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে হাসপাতালে নিয়ে যান। পরে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়।

রাত ২টা ২০ মিনিটে ড. জাহিদ গণমাধ্যমকে জানান, “আলহামদুলিল্লাহ, এখন ভালো আছেন উনি।”

Nagad