গাইবান্ধা–কুড়িগ্রামের সংযোগে নতুন দিগন্ত: চালু হলো তিস্তা সেতু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহন, গাস্ট ২০, ২০২৫

উত্তরাঞ্চলের বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়ে আজ বুধবার (২০ আগস্ট) উদ্বোধন হলো তিস্তা নদীর মওলানা ভাসানী সেতু। স্থানীয় সরকার ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে সেতুটি চালু করেন।

প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও ৯.৬ মিটার প্রস্থের এই সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার মানুষকে সরাসরি সংযুক্ত করবে। এতদিন এ দুই জেলার যাতায়াত নির্ভর করত নৌযানের ওপর, যা বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠত।

সেতুর উদ্বোধন শুরু হওয়ায় দুই জেলার অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের আশা করা হচ্ছে। কৃষকরা দ্রুত কৃষিপণ্য বাজারজাত করতে পারবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে, শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয় ও কলেজে যাওয়া–আসা করতে পারবে এবং স্বাস্থ্যসেবায় সুবিধা বৃদ্ধি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “তিস্তা সেতু কেবল একটি কাঠামো নয়, এটি উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার সেতু। এটি কুড়িগ্রাম–গাইবান্ধার মানুষের জন্য যেমন উপকৃত হবে, তেমনি সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায়ও নতুন গতি আনবে।”