মহাখালীর সাততলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহন, গাস্ট ২০, ২০২৫

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্র ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ একই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে যায়।