সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্, গাস্ট ২১, ২০২৫

সরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় সামরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা হবে।

চীন সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।