চারদিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে আগামী রোববার (২৪ আগস্ট) পর্যন্ত চলা এ সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।
সফরকালে জাম কামাল খান বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন দিক খোঁজার চেষ্টা করবেন।