ওমরাহযাত্রীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্, গাস্ট ২১, ২০২৫

ওমরাহযাত্রীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। এবার কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অনলাইনে ভিসা ও ভ্রমণ-সংশ্লিষ্ট সেবা বুক করা যাবে।

বুধবার (২০ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক ওমরাহ’ উদ্বোধন করে। মন্ত্রণালয় জানায়, এটি সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে চালু করা হয়েছে, যার লক্ষ্য আরও বেশি মুসলিমকে স্বাগত জানানো এবং ওমরাহ যাত্রাকে সহজ ও আধুনিক করা।

নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রীরা সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ভিসা, আবাসন, পরিবহন, ট্যুরসহ ভ্রমণ-সংশ্লিষ্ট সব সেবা অনলাইনে বুক করা যাবে।

সৌদি সংবাদসংস্থা এসপিএ জানিয়েছে, https://umrah.nusuk.sa ওয়েবসাইটে প্রবেশ করে যাত্রীরা সেবাগুলো নিতে পারবেন। চাইলে পূর্ণাঙ্গ প্যাকেজ বা আলাদা আলাদাভাবে ভিসা, হোটেল, যাতায়াত কিংবা ট্যুর বুক করা যাবে।

‘নুসুক ওমরাহ’ বিদ্যমান অনুমোদিত এজেন্টদের পাশাপাশি আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য একটি বিকল্প ব্যবস্থা হিসেবেও কাজ করবে। সূত্র: সৌদি গেজেট

Nagad