স্টারটেকে ‘গিগাবাইট গিফট বুস্ট অফার’ শুরু

গ্রাফিক্স কার্ড ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টারটেক। ‘গিগাবাইট গিফট বুস্ট অফার’ নামের এ ক্যাম্পেইন চলবে ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত।

স্টারটেক জানায়, অফার চলাকালীন সময়ে GEFORCE RTX 5090 XTREME Graphics Card ক্রেতারা পাবেন আকর্ষণীয় উপহার একদম ফ্রি। ফ্রি গিফট হিসেবে থাকছে, ২৫ ইঞ্চি গেমিং মনিটর, গেমিং চেয়ার, ১০০০ ওয়াট পাওয়ার সাপ্লাই।

শর্ত অনুযায়ী, অফারটি শুধুমাত্র GEFORCE RTX 5090 XTREME Graphics Card ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং নির্ধারিত সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত।

প্রসঙ্গত, ২০০৭ সালের ১ মার্চ যাত্রা শুরু করা স্টারটেক বর্তমানে দেশের অন্যতম শীর্ষ অনলাইন ও রিটেইল প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি ল্যাপটপ, কম্পিউটার এক্সেসরিজ, গেমিং গিয়ার, স্মার্ট গ্যাজেটসহ নানান প্রযুক্তিপণ্য সরবরাহ করছে।