সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ, একই পরিবারের ৯ জন দগ্ধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্, গাস্ট ২৩, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি পূর্মুবপাড়া মুড়ি ফ্যাক্টরির গলি এলাকায় জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁচপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন—তাহেরা (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে তাহেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

অগ্নিদগ্ধ তাহেরার বোন মরিয়ম বলেন, “রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে ঘরে আগুন ধরে যায়। সবাই গুরুতর দগ্ধ হয়েছে।”

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ওই বাড়িতে তিন মেয়ে, জামাই ও নাতি-নাতনির পরিবার ভাড়া থাকতো। দুটি কক্ষের সবাই দগ্ধ হয়েছেন।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মীরন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

Nagad

তবে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।