এসএসসি পাসেই চাকরির সুযোগ দিচ্ছে ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ম্যাসেঞ্জার-কাম-গার্ড (এমসিজি) পদে জনবল নিয়োগ দেবে।
আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।
ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগপ্রাপ্তরা পূর্ণকালীন চাকরির পাশাপাশি মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন ব্যাংকের নীতিমালা অনুসারে।
দেশের যেকোনো স্থানে কর্মস্থল নির্ধারণ করা হতে পারে।
আবেদনের নিয়ম:
আগ্রহীরা এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের বিস্তারিত তথ্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

