পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মর্যাদার ১২ জন কর্মকর্তাকে নিয়মিত অতিরিক্ত আইজিপি করা হয়েছে। এছাড়া সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয়জনকে নিয়মিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) করা হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।