নতুন নির্দেশনা: ৩০ অক্টোবরের পর এক নামে ১০টির বেশি সিম থাকবে না

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্, গাস্ট ২৭, ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের পর থেকে কোনো গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্ট্রেশন করতে হবে।

এর আগে একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ সীমা ১০টি নির্ধারণ করা হয়েছে। ফলে যাদের নামে ১০টির বেশি সিম আছে, তাদের ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশন না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।

বিটিআরসি এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংশ্লিষ্ট গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে অপারেটরদের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশন করতে হবে।

একজন গ্রাহকের নামে কতটি সিম নিবন্ধিত আছে, তা যেকোনো মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে এনআইডি নম্বর দিয়ে জানা যাবে।

বিটিআরসি বলছে, টেলিযোগাযোগ খাতকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ, একাধিক সিম অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। তাই সিম ব্যবহারে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ কার্যকর করা হচ্ছে।

Nagad