এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে স্টারটেক
স্টারটেক একটি অভ্যন্তরীণ নিরীক্ষণ দল গঠনের জন্য অভিজ্ঞ প্রার্থী খুঁজছে। এই পদে এক্সিকিউটিভ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদন করা যাবে। আবেদনকারীকে অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA), আইসিএমএ (ICMA), বা এসিএসিএ (ACCA)-তে আংশিক উত্তীর্ণ হয়েছেন বা বর্তমানে পড়ছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ইন্টারনাল অডিট
প্রতিষ্ঠানের নাম স্টারটেক
যোগ্যতা ও অভিজ্ঞতা:
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: অভ্যন্তরীণ নিরীক্ষণ বা অ্যাকাউন্টিং-সংক্রান্ত পদে ১-২ বছরের অভিজ্ঞতা।
দক্ষতা: অ্যাকাউন্টিং ও নিরীক্ষণের নীতিমালা সম্পর্কে ভালো ধারণা, শক্তিশালী বিশ্লেষণ ক্ষমতা, মাইক্রোসফট এক্সেল ও অ্যাকাউন্টিং/ইআরপি টুলস ব্যবহারে দক্ষতা, এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ইনভেন্টরি সম্পর্কে জ্ঞান।
মূল দায়িত্বসমূহ:
শাখা, ডিলার, ডিস্ট্রিবিউটর ও ওয়্যারহাউসের নিরীক্ষণ পরিচালনা।
বাজার জরিপ, সংগৃহীত উদ্ধৃতির পর্যালোচনা, এবং কেনা পণ্যের সঠিকতা যাচাই।
হিসাব, অপারেশন, প্রক্রিয়া, বিক্রয় ও বিপণনসহ বিভিন্ন ক্ষেত্রে নিরীক্ষণ এবং তদন্ত পরিচালনা করা।
হিসাবরক্ষণ সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে সব বিল ও ভাউচার যাচাই করা।
ব্যাংক সমন্বয়, নগদ লেনদেন ও অন্যান্য খরচ পরীক্ষা করা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: দুপুরের খাবারের ব্যবস্থা, মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, বার্ষিক বেতন পর্যালোচনা, এবং বিভিন্ন ধরনের ছুটি (যেমন: অর্জিত, অসুস্থতা, মাতৃত্ব, পিতৃত্ব, হজ ও ওমরাহ)।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত [email protected] এই ঠিকানায় পাঠাতে পারেন। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই “Executive/Assistant Manager – Internal Audit” লিখতে হবে।
যোগাযোগের ঠিকানা:
২৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ (বাংলা মোটর), নাভানা জোহুরা স্কয়ার, ঢাকা-১০০০।

