গাজায় মৃত্যু বাড়ছে: অনাহারে ১১৯ শিশুসহ ৩১৩ জনের মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্, গাস্ট ২৮, ২০২৫

গাজায় দিন দিন বেড়ে চলেছে দুর্ভিক্ষের তীব্রতা। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

গাজায় দিন দিন বেড়ে চলেছে দুর্ভিক্ষের তীব্রতা। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দুর্ভিক্ষ ও অপুষ্টিতে এখন পর্যন্ত মোট ৩১৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১৯ জন শিশু।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে, গাজায় দুর্ভিক্ষ এখন আর সম্ভাবনা নয়, বরং চরম বাস্তবতা। অবরোধ ও বোমাবর্ষণের কারণে জীবন রক্ষাকারী সহায়তা প্রবেশ করতে পারছে না, ফলে শিশুরা ক্ষুধায় মৃত্যুর মুখে পড়ছে।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপ-মানবিক প্রধান জয়েস মুসুয়া বলেন, এই অনাহার ও দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি মানবসৃষ্ট বিপর্যয়। গাজা সিটি ও উত্তর-মধ্য গাজার কিছু এলাকায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ ও খান ইউনিসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে।

মুসুয়া জানান, বর্তমানে গাজার পাঁচ লাখের বেশি মানুষ অনাহার ও দারিদ্র্যের মধ্যে রয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তিনি আরও সতর্ক করেছেন, পাঁচ বছরের কম বয়সী অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে, এর মধ্যে ৪৩ হাজারের বেশি শিশু কয়েক মাসের মধ্যে মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে।