গিগাবাইট ল্যাপটপ কিনলেই আকর্ষণীয় উপহার দিচ্ছে স্টারটেক

গিগাবাইট ল্যাপটপ কিনলেই আকর্ষণীয় উপহার দিচ্ছে স্টারটেক।

কম্পিউটার ও ল্যাপটপ আমদানিকারক প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেড গিগাবাইট ল্যাপটপপ্রেমীদের জন্য একটি নতুন অফার ঘোষণা করেছে। এখন থেকে স্টার টেক থেকে যেকোনো গিগাবাইট ল্যাপটপ কিনলেই গ্রাহকরা পাচ্ছেন একটি আকর্ষণীয় ফ্রি উপহার।

স্টারটেকের ফেসবুক পেজ থেকে জানা যায়-এই অফারের আওতায় ক্রেতারা দুটি মূল্যবান উপহারের মধ্য থেকে যেকোনো একটি বেছে নিতে পারবেন। উপহারগুলো হলো, গিগাবাইট অরোস এম২ মাউস, গিগাবাইট এএমপি ৯০০ মাউস প্যাড।

প্রসঙ্গত, ২০০৭ সালের ১ মার্চ যাত্রা শুরু করা স্টার টেক একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানে ল্যাপটপ, কম্পিউটার এক্সেসরিজ, গেমিং গিয়ার, স্মার্ট গ্যাজেটসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য পাওয়া যায়।

এই অফারটি সীমিত সময়ের জন্য চলবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে স্টার টেক লিমিটেডের ওয়েবসাইট (https://www.startech.com.bd/information/offer/info) ভিজিট করতে পারেন।