ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণের খবর
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
মিছিলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে অল্প সময়ের মধ্যেই মিছিল শেষ করেন তারা।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, আমাদের কাছে খবর আসে বিকেল পৌনে ৪টার দিকে। তবে মিছিলটি স্বল্প সময় স্থায়ী হওয়ায় ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিয়ে তিনি বলেন, আমরাও শুনেছি, তবে নিশ্চিত নই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।