বিকেলে ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১৪ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

যেসব দল ও সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন সেগুলো হলো— এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। গত ৩১ আগস্ট তিনি বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

সে সময় প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন।