পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (৩ সেপ্টেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্যসচিব গাজী ওহিদুজ্জামান লাবলুর নেতৃত্বাধীন পিরোজপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
অতি শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।