সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবার উদ্বোধন
শনিবার (৬ সেপ্টেম্বর) এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সংগৃহীত ছবি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই ও ফ্রি টেলিফোন সেবার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশ থেকে আগত ও বিদেশগামী যাত্রীদের সহজ যোগাযোগ নিশ্চিত করতে এই সেবা চালু করা হয়েছে। খুব শিগগিরই পুরো বিমানবন্দর এলাকা ফ্রি ওয়াইফাই সেবার আওতায় আনা হবে।
অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।