চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৪ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫

চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগৃহীত ছবি

চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, বিভিন্ন আর্থিক লেনদেনে চেক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শামসুদ্দোহার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলার ভিত্তিতেই পুলিশ তার রিসোর্টে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল, তবে এবার সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো।