ডাকসু নির্বাচনে কেন্দ্রে মোবাইল-ব্যাগ বহনে নিষেধাজ্ঞা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্, সেপ্টেম্বর ৮, ২০২৫

ঢাকসু নির্বাচন। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে ক্যাম্পাসের আটটি কেন্দ্রে।

ভোটের দিন ভোটারদের মোবাইল ফোন, ব্যাগ, স্মার্টওয়াচ, যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরলজাতীয় কোনো পদার্থ বহন নিষিদ্ধ করেছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। রোববার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিফ রিটার্নিং অফিসের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৮১০টি বুথে গড়ে প্রতি ভোটার ১০ মিনিট সময় নিলেও বিকেল ৪টার মধ্যে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শতাধিক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।