চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেবেন ট্রাম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্, সেপ্টেম্বর ১২, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, শিগগির নিহত কর্মী চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হবে। যুক্তরাষ্ট্রে একজন নাগরিককে দেওয়া সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার তিনি কার্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদান করবেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পেন্টাগনের বাইরে ৯/১১ সন্ত্রাসী হামলার ২৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে পদক প্রদানের অনুষ্ঠানে ব্যাপক জনতার উপস্থিতি থাকবে। তিনি আরও জানান, চার্লি কার্ক ছিলেন তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এবং হোয়াইট হাউজের অনেক উপদেষ্টার ব্যক্তিগত বন্ধু।

কার্ক হত্যাকাণ্ডকে ট্রাম্প ‘আমেরিকার জন্য এক অন্ধকার মুহূর্ত’ আখ্যা দিয়ে উগ্র বামপন্থীদের দায়ী করেন। তিনি বলেন, চার্লি ছিলেন তার প্রজন্মের অবিস্মরণীয় নেতা—মুক্তির সংগ্রামী কণ্ঠ, যিনি লক্ষ লক্ষ তরুণকে অনুপ্রাণিত করেছেন। আমরা তাকে গভীরভাবে মিস করছি, তবে তার সাহসিকতা চিরকাল বেঁচে থাকবে।