সাংবাদিকতায় সাউথ এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন শাহরিয়ার বাঁধন
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড–২০২৫ পেয়েছেন গাজী টেলিভিশন (জিটিভি)–এর সিনিয়র রিপোর্টার শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন আয়োজক সংগঠন সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরাম-এর নেতৃবৃন্দসহ দেশ–বিদেশের আমন্ত্রিত অতিথিরা।
ফোরামের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে “দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, উদ্যোক্তা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে মোট কয়েকটি ক্যাটাগরিতে এবার পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শেখ মো. আমির হামজা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন, সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরামের নির্বাহী পরিচালক এম. এইচ. আরমান চৌধুরী, পরিচালক আর. কে. রিপনসহ নেপাল, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অতিথিরা।