সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৫, ২০২৫

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ নোটিশ জারি করেন। তবে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে নোটিশটি পৌঁছেনি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিসি সারওয়ার আলম।

আদালত সূত্রে জানা গেছে, সিলেটের ইংরেজি মাধ্যমের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালের বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ শোকজ জারি করা হয়।

নোটিশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ তথ্য রোববার রাতে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।

Nagad