১৭ দিন হাসপাতালে থাকার পর ছাড়পত্র পেলেন নুর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪০ অপরাহন, সেপ্টেম্বর ১৫, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ১৭ দিন হাসপাতালে থাকার পর ছাড়পত্র দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ১৭ দিন হাসপাতালে থাকার পর ছাড়পত্র দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিকেল পৌনে ৫টার দিকে নুর হাসপাতাল ত্যাগ করেন।

ঘটনার দিন, ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের সময় নুর লাঠিচার্জে গুরুতর আহত হন। তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়, পরে চিকিৎসকদের পরামর্শে ঢামেকের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

নুরের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তাদের তত্ত্বাবধানে নুরের শারীরিক সুস্থতা নিশ্চিত করা হয়।