বিস্ফোরক মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুলসহ বিএনপির ৬৭ নেতা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহন, সেপ্টেম্বর ১৬, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৬৭ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের আলোকে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক বিএনপি নেতা ও আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, নেতা নাসির উদ্দীন অসীম ও নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ঘোষণা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পর ৩১ অক্টোবর রমনা মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন থানার উপপরিদর্শক আ. আউয়াল। তদন্ত শেষে গত বছরের ২১ সেপ্টেম্বর পুলিশ

Nagad