সাজেকে গাড়ি খাদে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটি সংবাদদাতা:রাঙামাটি সংবাদদাতা:
প্রকাশিত: ৭:১০ অপরাহন, সেপ্টেম্বর ১৭, ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিপগাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিপগাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন শিক্ষার্থী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেক ইউনিয়নের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি (২৪)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, পর্যটকবাহী জিপগাড়িটি পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিংকির মৃত্যু হয়। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।