বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ওপর আরব আমিরাতের নতুন ভিসা নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৪৮ অপরাহন, সেপ্টেম্বর ২০, ২০২৫

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন এই নির্দেশনা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা নাগরিকরা শ্রমিক, পর্যটক বা ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশের জন্য ভিসার আবেদন করতে পারবেন না।

আমিরাত সরকারের অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো: আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। তবে এবার কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন সীমিত করা হয়েছে। যারা ইতিমধ্যেই বৈধ ভিসা নিয়ে দেশটিতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি। তবে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, এর সম্ভাব্য কারণগুলো হলো:

নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ থেকে নাগরিকদের সুরক্ষা।

ভূরাজনৈতিক সম্পর্ক: উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন।

Nagad

স্বাস্থ্য সুরক্ষা: কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও কঠোর প্রবেশ নীতিমালা প্রয়োগ।

নিষেধাজ্ঞাটি সাময়িক এবং নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে পর্যালোচনা করা হবে। সূত্র: ইউএই ভিসা অনলাইন