২০,০০০ টাকায় কার্ভড অ্যামোলেড ও এআই ফিচার সহ আইটেল সুপার ২৬ আলট্রা
জনপ্রিয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সুপার ২৬ আলট্রা। মাত্র ২০,০০০ টাকার এই ডিভাইসটি উন্নত ডিজাইন, ফ্ল্যাগশিপ-লেভেল ডিসপ্লে, টেকসই নির্মাণ এবং শক্তিশালী এআই ফিচারের সমন্বয়ে বাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানুন ফিচার:
ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি থ্রিডি কার্ভড অ্যামোলেড, ১.৫কে রেজল্যুশন, ১৪৪Hz রিফ্রেশ রেট, ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস।
নির্মাণ ও স্থায়িত্ব: কর্নিং গরিলা গ্লাস ৭আই, টাইটানশিল্ড আর্কিটেকচার, রেইন অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট।
কনেক্টিভিটি ও ফিচার: এনএফসি ওয়ান-টাচ শেয়ারিং, ১.২ কিমি আলট্রা-লিংক, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল।
ব্যাটারি: ৬০০০ এমএআইচ, সারাদিনের ব্যবহারের জন্য যথেষ্ট।
এআই ফিচার: এআই ইমেজ এডিটর, সিনেমাটিক ভ্লগ জেনারেটর, এআই ক্যামেরা ইরেজার, সার্কেল টু সার্চ এবং এআই অ্যাসিস্ট্যান্ট সোলা।
আইটেল সুপার ২৬ আলট্রা তরুণ, ডিজাইন-প্রেমী ও প্রযুক্তি-সচেতন ব্যবহারকারীদের জন্য তৈরি, যারা কম খরচে প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা চান। ডিভাইসটি স্টাইল, পারফরম্যান্স ও উদ্ভাবন একসাথে উপস্থাপন করে এবং ২০,০০০ টাকার মধ্যে ফ্ল্যাগশিপ-লেভেলের ব্যবহার নিশ্চিত করে।

