এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির নির্দেশ
ব্যবসায়ী ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সাইফুল আলমের সঙ্গে রেড নোটিশের আওতায় রয়েছেন তার তিন ভাই – রাশেদুল আলম, মারুফ আলম ও মাজেদুল আলম। তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপ সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকসহ মোট ৮টি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা ব্যাংকগুলোতে নিয়ন্ত্রণ হারায়। এখন তাদের পূর্ববর্তী ঋণগুলো খেলাপি হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিলামে তোলা হচ্ছে।