আজকের নামাজের সময়সূচি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২২ অপরাহন, সেপ্টেম্বর ২৭, ২০২৫

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) ৪ রবিউস সানি হিজরি তারিখে ঢাকা জেলার জন্য নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী প্রতিদিনের মতো আজও নামাজের সময় নির্ধারণ করা হয়েছে।

আজকের নামাজের সময়সূচি (ঢাকা জেলা);-

ফজর/সুবহে সাদিক: সকাল ৪টা ৩৪ মিনিট

সূর্যোদয়: সকাল ৫টা ৪৮ মিনিট

জোহর শুরু: সকাল ১১টা ৫২ মিনিট

জোহর শেষ (শাফি মাযহাব অনুযায়ী): বিকেল ৩টা ১৫ মিনিট

Nagad

আসর (হানাফি মাযহাব অনুযায়ী): বিকেল ৪টা ১০ মিনিট

সূর্যাস্ত/মাগরিব: বিকেল ৫টা ৫০ মিনিট

ইশা: রাত ৭টা ০৫ মিনিট

ইসলামী জীবনধারার অংশ হিসেবে সময়মতো নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম। নামাজ কেবল ফরজ ইবাদত নয়, এটি মানুষের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে, আত্মশুদ্ধির পথ দেখায় এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ইসলামি বিশেষজ্ঞরা বলছেন, ব্যস্ত নগর জীবনে নিয়মিত নামাজ আদায় মানসিক প্রশান্তি আনে এবং আত্মিক শক্তি বৃদ্ধি করে।

ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট ও বিভিন্ন মসজিদ কমিটি থেকে নিয়মিত নামাজের সময়সূচি জানা যায়। বিভিন্ন জেলায় সময় তারতথ্য হতে পারে।