ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫১৪ জন হাসপাতালে ভর্তি
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৫ জন, বাকিরা ঢাকা সিটির বাইরের জেলা থেকে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৫,২০৬ জন। এর মধ্যে ৪২,৯৭১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন, মারা গেছেন ১৮৮ জন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১,১৭৯ জন আক্রান্ত এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল।