কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:২৭ অপরাহন, সেপ্টেম্বর ২৯, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার। সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তথ্য সোমবার (২৯ সেপ্টেম্বর) নিশ্চিত করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী।

ডিসি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা অব্যাহত রয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এসব গ্রেপ্তার দেখানো হয়েছে।