এআইইউবি-তে ম্যাগনা কার্টা অবজারভেটরি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪১ অপরাহন, সেপ্টেম্বর ২৯, ২০২৫

এআইইউবি-তে ম্যাগনা কার্টা অবজারভেটরি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে ২৫-২৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন রেসপন্সিভ অ্যান্ড রেসপনসিবল ইউনিভার্সিটি: গ্লোবাল পারস্পেকটিভস ফ্রম দ্য ম্যাগনা কার্টা অবজারভেটরি রিসার্চ ইনিশিয়েটিভ’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম।

ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এই সিম্পোজিয়ামে অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো—আয়ারল্যান্ড, পোল্যান্ড, লিথুয়ানিয়া, ইউক্রেন, নর্থ মেসিডোনিয়া ও বাংলাদেশ। এতে উপাচার্য, উপ-উপাচার্য, আইকিউএসি পরিচালকসহ ১৫০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ম্যাগনা কার্টা অবজারভেটরির সেক্রেটারি জেনারেল ডেভিড জে. লক সিম্পোজিয়ামের অভিজ্ঞতা, প্রতিফলন এবং ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরেন।

এ সময় দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের অতিথি প্রতিনিধি, এআইইউবির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষকবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সদস্য প্রফেসর ড. গুলশান আরা লতিফা, প্রফেসর ড. এস. এম. কবীরসহ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দ।

Nagad