ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:২৫ অপরাহন, অক্টোবর ৫, ২০২৫

ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পার্বত্য এলাকায় ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছিল। তবে মেডিকেল পরীক্ষায় সেই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দুর্গাপূজার সময় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো ও দেশে অসুরের মুখে দাঁড়ি ব্যবহার এক সূত্রে গাঁথা। এটি ফ্যাসিস্ট ও পাশের দেশের প্ররোচনায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা নজরদারি ও পূজা উদ্‌যাপন কমিটির সহযোগিতায় এই চক্রান্ত ব্যর্থ হয়েছে। এছাড়া খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন সম্পর্কেও আলোচনা হয়।

Nagad