রাত পোহালেই বিসিবির নির্বাচন: যা জানা দরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ অপরাহন, অক্টোবর ৫, ২০২৫

নানা নাটকীয়তা শেষে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। আর রাত ৯টায় ঘোষণা করা হবে নতুন বিসিবি সভাপতির নাম, যেটি নিয়ে বর্তমানে সবচেয়ে আলোচনায় আছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিন ক্যাটাগরিতে ভোটগ্রহণ

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়-
জেলা ও বিভাগ ক্যাটাগরি:এখানে ৭১ জন কাউন্সিলরের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ১০টি পদের বিপরীতে লড়ছেন ১৫ জন প্রার্থী।

ক্লাব ক্যাটাগরি:
এখানে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ১২টি পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী।

বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি:
এখানে ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। এই পদে মুখোমুখি হয়েছেন দেশের ক্রিকেটের দুই পরিচিত মুখ দেবব্রত পাল ও খালেদ মাসুদ পাইলট।

Nagad