‘রাজনৈতিক দলগুলো অতিরিক্ত শক্ত হলে জাতীয় সংকট মোকাবিলা সম্ভব নয়’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৩ অপরাহন, অক্টোবর ৬, ২০২৫

রাজনৈতিক দলগুলো অত্যাধিক শক্ত হলে জাতীয় সংকট মোকাবিলা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো এত শক্ত হলে জাতীয় সংকট মোকাবিলা সম্ভব হবে না।’ তাই সকলকে নির্বাচনের আগে জুলাই সনদ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আবারও আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগানোর পরামর্শ দেন তিনি।

আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো এত শক্ত হলে জাতীয় সংকট মোকাবিলা সম্ভব হবে না। নির্বাচনের আগে জুলাই সনদ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে পুনরায় আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগোতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ভারতের জনগণ আমাদের শত্রু নয়, শত্রু হল আধিপত্য বিস্তারকারীরা। তিনি মনে করান, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হলে তা সমঝোতার ভিত্তিতে হতে হবে। বাণিজ্যিক বৈষম্য বা পানি না দিয়ে সব নেওয়া সুসম্পর্কের পথে বাধা সৃষ্টি করবে।

সভায় বক্তারা আরও সতর্ক করেন, ইসলামপন্থী ও দেশপ্রেমী কিছু গোষ্ঠীকে বিভাজিত করার জন্য গোপন ষড়যন্ত্র চলছে। সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিরা।

Nagad