অষ্টম শ্রেণি পাসেই চাকরি, ৬৭ পদে নিয়োগ দেবে আনসার বাহিনী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্, অক্টোবর ১৫, ২০২৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে গাড়িচালক পদে ৬৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে, চলবে আগামী ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা:

গাড়িচালক — ৬৭টি পদ

শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণি, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক-

গ্রেড-১৬: হালকা ড্রাইভিং লাইসেন্স

Nagad

গ্রেড-১৫: ভারী ড্রাইভিং লাইসেন্স
অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা:
২০২৫ সালের ১৩ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর।

প্রার্থীর ধরন:
শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি:
রেজিস্ট্রেশন ফি হিসেবে ১০০ টাকা নির্ধারিত মানি ট্রান্সফার পদ্ধতিতে জমা দিতে হবে।

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে গিয়ে ‘গাড়িচালক (১৫ ও ১৬তম গ্রেড)’ শিরোনামের নিয়োগ লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে।

পরীক্ষা সংক্রান্ত তথ্য:
লিখিত ও ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানানো হবে।