মোংলায় নদী থেকে অজ্ঞাত পুরুষের ভাসমান লাশ উদ্ধার
বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৪০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জয়মনি সাইলো সংলগ্ন নদীর পূর্ব পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে নদীতে লাশটি ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে চাঁদপাই নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাঁদপাই নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আমরা জয়মনি সাইলো সংলগ্ন পশুর নদীর পূর্ব পাড় থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছি। লাশের পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।