গুলশানে মুখ-দাঁত-স্কিন-হেয়ার চিকিৎসা সেবায় ‘ডেন্টেস্থা’র যাত্রা
রাজধানীর গুলশান-১ এ মুখ, দাঁত, স্কিন ও হেয়ার চিকিৎসার সমন্বয়ে নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘ডেন্টেস্থা’-এর যাত্রা শুরু হয়েছে। রোববার (২৬ অক্টোবর ২০২৫) প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. কবির আহমেদ রিয়াজ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির যুগ্ম মহাসচিব ডা. মোস্তাফিজুর রহমান, ডার্মাটোলজিস্ট আসিফ ইমরান সিদ্দিকী, কণ্ঠশিল্পী বেলাল খান, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি, অভিনেতা শাহেদ শাহরিয়ার ওয়াজ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেন্টেস্থার চেয়ারম্যান ডা. আশরাফ আলী বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেন্টেস্থার চেয়ারম্যান ডা. আশরাফ আলী বিশ্বাস বলেন, ‘মুখ ও স্কিনের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে ডেন্টেস্থার যাত্রা শুরু হলো। একই ছাদের নিচে দাঁত, মুখ, স্কিন ও চুলের চিকিৎসা সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য।’
ডেন্টেস্থার ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন বলেন, ‘আধুনিক যন্ত্রপাতি দিয়ে ওরাল হাইজিন, স্কেলিং, পলিশিং, রুট ক্যানেল ট্রিটমেন্ট, আক্কেল দাঁত তোলা, ইমপ্লান্টসহ সব রকমের ডেন্টাল চিকিৎসা এখানে দেওয়া হবে। পাশাপাশি বোটক্স, ফিলার, কেমিক্যাল পিলিং, একনি স্কার, মেলাজমা, পার্মানেন্ট হেয়ার লস ট্রিটমেন্ট, লেজার হেয়ার রিমুভাল, হেয়ার ট্রান্সপ্লান্ট ও লাইপোসাকশন সেবা চালু থাকবে।’
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির যুগ্ম মহাসচিব ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দাঁত, মুখ, স্কিন ও হেয়ার চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডেন্টেস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই ইউনিট বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে।’
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. কবির আহমেদ রিয়াজ বলেন, ‘ডেন্টেস্থার উদ্বোধনের মধ্য দিয়ে মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হলো।’
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেন্টেস্থার ডিরেক্টর ডা. ফারজানা ইসলাম লিজা, ডা. সামিট শাহরিয়ার, ডা. ফাহমিদা মৌরী, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, কর্পোরেট বিভাগের ইনচার্জ হোসাইন মোহাম্মদ দুলাল এবং সিনিয়র এক্সিকিউটিভ মো. হিরো মিয়া।

