সরাসরি সাক্ষাৎকারেই চাকরি দিচ্ছে এসিআই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৬ অপরাহন, নভম্বর ৩, ২০২৫

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তাদের সেলস রিপ্রেজেন্টেটিভ পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। আগ্রহী প্রার্থীরা কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরির সুযোগ পাবেন।

সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৭ ও ১৪ নভেম্বর ২০২৫ তারিখে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সাক্ষাৎকারের স্থান নির্ধারণ করা হয়েছে এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান ডিগ্রি

Nagad

অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর (ফুড অ্যান্ড বেভারেজ পণ্য বিক্রয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠপর্যায়ে

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা:

টিএ/ডিএ, সেলস ইনসেনটিভ, কমিশন, অন্যান্য কোম্পানি নীতিমালা অনুযায়ী সুবিধা।

সাক্ষাৎকারের স্থান, সময় ও তারিখ: স্থান: এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, তারিখ: ৭ ও ১৪ নভেম্বর ২০২৫। প্রার্থীরা কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে অংশ নিয়ে নিয়োগের সুযোগ পাবেন।