সরকার সংশ্লিষ্টদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ সদর দপ্তর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৮ অপরাহন, নভম্বর ৬, ২০২৫

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা বাড়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে অর্থ দাবি করছে। আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানেই ওই নম্বর আসল-এ ধারণা ভুল। তাই এ ধরনের মেসেজে কেউ যেন সাড়া না দেন।

এআইজি শাহাদাত হোসেন আরও জানান, ‘বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এই ধরনের প্রতারণায় জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’