ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে ঢাকার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী, খুলনা, হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া ও ভোলা-এই ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে ছয় জেলায় রদবদল এবং নয় জেলায় নতুন মুখ নিয়োগ পেয়েছেন।