শেখ হাসিনার মামলার রায়: এদিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ আট দলের

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৪৮ অপরাহন, নভম্বর ১৬, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন সোমবার (১৭ নভেম্বর) মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। রোববার (১৬ নভেম্বর) আট দলীয় জোটের যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও থাকব। ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না।’

শেখ হাসিনার মামলার রায় কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, জনগণ নৈরাজ্য প্রতিরোধে মাঠে থাকবে।

তিনি আরও জানান, আট দলীয় জোট গণভোটে “হ্যাঁ” বলার সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণকে “হ্যাঁ” ভোট দেওয়ার পক্ষে উদ্বুদ্ধ করা হবে।

সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জনগণের প্রত্যাশার আংশিক প্রতিফলন ঘটেছে। তবে আট দলের পাঁচ দফা দাবির বাস্তবায়নে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।

Nagad